বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া
logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিএনপি মিডিয়া সেল জানায়,মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমার নামাজের পর ঢাকাসহ ও দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিএনপি, এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো এবং ঢাকাসহ সারা দেশের সব স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একইভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনাস্থল-মন্দির, চার্চ, প্যাগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন