বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজনীতি খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড
logo

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড

চেস্টে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি এ কথা বলেন।

ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না। শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডা. জাহিদ।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরও আগে, গত ১৫ অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন