বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
রাজনীতি খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে
logo

খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন ডা. জাহিদ।

রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি বলেন,উনার চেস্টে (বুকে) ইনফেকশন হয়েছে। চেস্টে ইনফেকশন হওয়ায় একসঙ্গে উনার হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে। আমরা খুব দ্রুত উনাকে হাসপাতালে এনেছি।

এফ এম সিদ্দিকী বলেন,তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার, সেগুলো করে জরুরি যে চিকিৎসা দরকার সেটা দিয়েছি। এই মুহূর্তে উনি সর্বোচ্চ চিকিৎসা এবং পর্যবেক্ষণের মধ্যে আছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন