বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ কেশবপুরে জাল টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ আবু হানিফ নামের যুবককে গ্রেফতার করেছে
logo

কেশবপুরে জাল টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ আবু হানিফ নামের যুবককে গ্রেফতার করেছে

কেশবপুর উপজেলায় ৮১ হাজার ৮’শত টাকার জাল নোট ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আবু হানিফ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গতকাল সোমবার ২২ ডিসেম্বর বিকেলে র‍্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলার মাগুরখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবু হানিফ উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৮১ হাজার ৮’শত টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও জাল টাকা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা গেছে, আবু হানিফ দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত ছিল। সে স্থানীয় বিভিন্ন হাট-বাজারে জাল নোট সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

র‍্যাব আরও জানায়, জাল টাকা চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

খুঁজুন