বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন
logo

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন

বুধবার (১৫ অক্টোবর) কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ওডিঙ্গার দপ্তরের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে মৃত্যুর বিস্তারিত জানানো হয়নি।

ভারতের সংবাদমাধ্যম মাথ্রুভূমি জানিয়েছে, চিকিৎসার জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর কেরালার কোচিতে থাকা অবস্থায় বুধবার ওডিঙ্গা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওডিঙ্গা ছিলেন কেনিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিক ও বিরোধীদলীয় নেতা। তিনি পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনও নির্বাচনে জয়ী হতে পারেননি। এর মধ্যে দুটি নির্বাচন পরিণত হয়েছিল ভয়াবহ সহিংসতায়, যেখানে বহু মানুষ নিহত হন।

গণতন্ত্রকামী নেতা হিসেবে ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আন্দোলনের ফলেই দেশে ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র এবং ২০১০ সালে নতুন সংবিধান চালু হয়।

২০০৭ সালের বিতর্কিত নির্বাচনের পর তাঁর নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভই কেনিয়ার স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ওই সময় প্রায় ১,৩০০ মানুষ নিহত হন এবং লাখো মানুষ ঘরবাড়ি হারান।

সূত্র: রয়টার্স

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন