মোংলায় গত দুইদিন যাবত সারাদেশে কাস্টমসের শাটডাউন কমপি-ট চলছে। এর ফলে মোংলা বন্দর ও ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনে কয়েক কোটি টাকার আমদানি ও রপ্তানিকৃত পণ্য বোঝাই গাড়ি আটকা পড়েছে।
এতে অলস সময় পার করছে গাড়ির হেলপার ও ড্রাইভার। প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে ব্যবসায়ী ও শ্রমিকরা। দৈনিক লক্ষ লক্ষ টাকা আর্থিক লোকসান গুণতে হচ্ছে আমদানি-রপ্তানিকারকদের।
ব্যবসায়ীরা জানায়, কাস্টমসের কমপি¬ট শাটডাউনে কয়েক কোটি টাকার পন্য বোঝাই ট্রাক ও কাভারভ্যান সারি বেঁধে দাঁড়িয়ে আছে মোংলা বন্দর ও ইপিজেডের সামনে। এ গাড়িতে বন্দর ও ইপিজেডে বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার আমদানি ও রপ্তানিকৃত পণ্য রয়েছে।
এছাড়া বন্দরের জেটি অভ্যন্তরে এবং ইপিজেডের মধ্যে রপ্তানিকৃত পণ্যও রয়েছে যা বিদেশে রপ্তানি করতে পারছে না ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত মোংলা বন্দরের হারবাড়িয়া, বহিঃনঙর ও বন্দর জেটিতে পণ্য খালাস-বোঝাই কার্যক্রম সাভাবিক রয়েছে। গত দুই দিন আমদানি-রপ্তানিকৃত কোন পণ্য জেটি থেকে বের হয়নি এবং নতুন রপ্তানিকৃত কোন পণ্য জেটিতে প্রবেশ করেনি।
এদিকে কাস্টমসের কমপি-ট শাটডাউনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা। রবিবার দুপুরে মোংরা পোর্ট পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড ব্যবসায়ী মোঃ নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন ও শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিনসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপি¬ট শাটডাউন, মার্চ টু এনবিআর’র নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাধা কোনো ভাবেই মেনে নেয়া হবেনা। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকুরি হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন।
বক্তারা আরো বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদেরকে চাকুরিচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তরর্ভুক্ত করার দাবি জানান। তারা আরো বলেন, আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধনসহ নানা ধরনের কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানায় বিক্ষোভ ও মানববন্ধনে আসা ব্যবসায়ী ও শ্রমিকরা।
-খবরপ্রতিদিন/ সি.ব
কাস্টমসের কমপ্লিট শাটডাউন মোংলা বন্দর ও ইপিজেডের সামনে আটকা পড়েছে কয়েক কোটি টাকার পণ্য
কাস্টমসের কমপ্লিট শাটডাউন মোংলা বন্দর ও ইপিজেডের সামনে আটকা পড়েছে কয়েক কোটি টাকার পণ্য
মোংলায় গত দুইদিন যাবত সারাদেশে কাস্টমসের শাটডাউন কমপি-ট চলছে। এর ফলে মোংলা বন্দর ও ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনে কয়েক কোটি টাকার আমদানি ও রপ্তানিকৃত পণ্য বোঝাই গাড়ি আটকা পড়েছে। এতে অলস সময় পার করছে গাড়ির হেলপার ও ড্রাইভার। প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে ব্যবসায়ী ও শ্রমিকরা। দৈনিক লক্ষ লক্ষ টাকা আর্থিক লোকসান গুণতে হচ্ছে আমদানি-রপ্তানিকারকদের। ব্যবসায়ীরা জানায়, কাস্টমসের কমপি¬ট শাটডাউনে কয়েক কোটি টাকার পন্য বোঝাই ট্রাক ও কাভারভ্যান সারি বেঁধে দাঁড়িয়ে আছে মোংলা বন্দর ও ইপিজেডের সামনে। এ গাড়িতে বন্দর ও ইপিজেডে বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার আমদানি ও রপ্তানিকৃত পণ্য রয়েছে। এছাড়া বন্দরের জেটি অভ্যন্তরে এবং ইপিজেডের
মধ্যে রপ্তানিকৃত পণ্যও রয়েছে যা বিদেশে রপ্তানি করতে পারছে না ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত মোংলা বন্দরের হারবাড়িয়া, বহিঃনঙর ও বন্দর জেটিতে পণ্য খালাস-বোঝাই কার্যক্রম সাভাবিক রয়েছে। গত দুই দিন আমদানি-রপ্তানিকৃত কোন পণ্য জেটি থেকে বের হয়নি এবং নতুন রপ্তানিকৃত কোন পণ্য জেটিতে প্রবেশ করেনি। এদিকে কাস্টমসের কমপি-ট শাটডাউনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা। রবিবার দুপুরে মোংরা পোর্ট পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড ব্যবসায়ী মোঃ নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন ও শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিনসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপি¬ট
শাটডাউন, মার্চ টু এনবিআর’র নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাধা কোনো ভাবেই মেনে নেয়া হবেনা। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকুরি হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন। বক্তারা আরো বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদেরকে চাকুরিচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তরর্ভুক্ত করার দাবি জানান। তারা আরো বলেন, আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধনসহ নানা ধরনের কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানায় বিক্ষোভ ও মানববন্ধনে আসা ব্যবসায়ী ও শ্রমিকরা।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত