বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার
logo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। পাবনা জেলার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ছাত্রলীগের ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫) ২। চট্টগ্রাম মহানগরের  এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯) ৩। চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো.জুলহাস (২৬)  ৪। ছাত্রলীগের সক্রিয়  কর্মী ইমন হোসেন খান মানিক (২৫) ৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) ৬। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২:১০ ঘটিকায় মিরপুর মডেল থানা পুলিশ মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং  ছাত্রলীগের কয়েকজন সদস্য মুখে মাস্ক পরে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।

সংবাদের ভিত্তিতে পুলিশ ২:৪৫ মিনিটে পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং নিষিদ্ধ সংগঠনের অজ্ঞাতনামা ৩০-৪০ জন সদস্য মুখে মাস্ক পরে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে  পালাতে শুরু করে। এই সময় ঘটনাস্থল থেকে ৬ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয় এবং  অন্যরা কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় মিরপুর মডেল থানায়  সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন