বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার জন গ্রেফতার
logo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আব্দুল জলিল (৩৯) ২। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ হাবিবুর রহমান (৪৭) ৩। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মোঃ শওকত আলী ওরফে শওকত ছৈয়াল (৪৫) ও ৪। ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান (৫৪) । 

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:৩৫ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি মিরপুরের অস্ত্র ও মাদক টিম গ্রেফতার করে। রাত আনুমানিক ০৯:২৫ ঘটিকায় হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তা থেকে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম হাবিবুর রহমানকে গ্রেফতার করে। অন্যদিকে যাত্রাবাড়ীর  মিরহাজিরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে গ্রেফতার করে। সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম বান্দরবান জেলায় অভিযান পরিচালনা করে মোঃ আতিকুর রহমানকে গ্রেফতার করে।    

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন