শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা কালিগঞ্জে ছাত্রলীগ নেতে থেকে ছাত্রদল নেতা হলেন আব্দুল্লাহ আল মামুন
logo

কালিগঞ্জে ছাত্রলীগ নেতে থেকে ছাত্রদল নেতা হলেন আব্দুল্লাহ আল মামুন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাট তারালী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবার ছাত্রদলের কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন।

সুত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন আওয়ামী লীগ রাজনীতি প্রেমী হওয়ায় ২০১৯ সালে ছাত্রলীগের কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতির দায়িত্ব পায়। তারপর সে একনিষ্ঠার সাথে সহ-সভাপতির দায়িত্ব পালন করে সে। কিন্তু গত বছরে ৫ আগস্ট ফেসিস্ট আওয়ামিলীগ সরকারকে জনগণ দেশ থেকে বিদায় করলে আব্দুল্লাহ আল মামুনও তার নিজের ভোল পাল্টে কৌশলে গুটি কয়েক সুবিধাভোগী ছাত্রদল নেতার ছত্রছায়ায় গিয়ে ছাত্রদলের রাজনীতির সাথে মিশতে শুরু করে। এরপর সে ছাত্রদলের কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়কের পদ বাগিয়ে নেয়।

জানা যায়, আব্দুল্লাহ আল মামুন আওয়ামী লীগের ছাত্রলীগ নেতা থাকা অবস্থায় যেমনি ভাবে তারালি ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ঠিক তদ্রূপ ছাত্রদল নেতা হয়ে তারালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে।

ছাত্রলীগের এমন একজন নেতা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের মত গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের ত্যাগী নেতাদের মাঝে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

ছাত্রদলের নেতা-কর্মীরা বলছে, ছাত্রলীগের এমন একজন নেতা ছাত্রদলে পদ পেয়েছে। সে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যে কোনো সময় অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই তাকে ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হোক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন