শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় জ্বালানির সংকট নেই এপ্রিলে, ফুয়েল কার্ড দিতে চালু হচ্ছে অ্যাপ
logo

জ্বালানির সংকট নেই এপ্রিলে, ফুয়েল কার্ড দিতে চালু হচ্ছে অ্যাপ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে। এছাড়াও জ্বালানি তেল বিক্রিতে সপ্তাহখানেকের মধ্যে জ্বালানির ফুয়েল কার্ড দিতে একটি অ্যাপ চালু করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনির হোসেন চৌধুরী বলেন, এপ্রিল মাসে কোনো সংকট হবে না জ্বালানি তেলের। এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। সপ্তাহখানেকের মধ্যে জ্বালানির ফুয়েল কার্ড দিতে একটি অ্যাপ চালু করা হবে।

ইরান যে ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে জানিয়ে মনির হোসেন চৌধুরী বলেন, জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না। এছাড়া বর্তমান পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সিঙ্গাপুর, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ মধ্যএশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মজুতের প্রবণতা পরিহার করলে দেশে জ্বালানির কোনো সংকট থাকবে না। প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

খুঁজুন