শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় জুলাইযোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
logo

জুলাইযোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।

মন্ত্রী বলেন, অন্তর্র্বতী সরকারের সময়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়। বর্তমান সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ মার্চ) সংসদে এনসিপি দলের সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল ও সহিংসতা ঘটিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ে। এ সংঘর্ষে কেউ নিহত ও কেউ আহত হন।

এই সব ঘটনাকে তিনি ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন। সালাহউদ্দিন আহমদ পুনর্ব্যক্ত করে বলেন, এই অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদান করা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি রায় দেওয়া হয়েছে। এই সহযোগীদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

এ সব বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। ইনশাআল্লাহ, এ দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার সকল ঘটনার বিচার নিশ্চিত করা হবে।

খুঁজুন