জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তাই এর পূর্ণ বাস্তবায়নই সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মোটেলে দলের বিভাগীয় সাংগঠনিক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের শীর্ষ নেতারা।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর দেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রে নানা সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবেলায় রাজনৈতিক মতানৈক্যের ভেদাভেদ ভুলে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠনই এখন সময়ের দাবি। একই সঙ্গে বর্তমান সরকার যদি জুলাই সনদ জারিতে গড়িমসি করে, তবে জনগণের মুখোমুখি হতে হবে তাদেরকেও।
নির্বাচনে তার দলের জোটবদ্ধ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি এখনই কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না, বরং এককভাবে সাংগঠনিক ও নির্বাচনি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শাপলা প্রতীক নিয়ে নাহিদ বলেন, প্রতীক না পেলে সঠিক আইনি ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে। তবে নতুন দলের সঙ্গে প্রতীক নিয়ে বে-ইনসাপী করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।
এ সময় উত্তরের আঞ্চলিক বৈষম্য নিরসনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানান দলের শীর্ষ নেতারা।
-খবরপ্রতিদিন/ সি.ব