গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এর আগে সন্ধ্যা ৬টায় যমুনায় পৌঁছান এনসিপির প্রতিনিধিদল।
আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
স্বাক্ষর শেষে যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, নোট অব ডিসেন্ট বাদ রেখে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি। আইনি ভিত্তি না থাকায় এতদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়নি।
জুলাই সনদ আদেশের ভিত্তিতে গণভোটে জনগণের রায় ‘হ্যা’-এর পক্ষে এসেছে। আগামীকাল থেকে ‘হ্যা’-এর রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এনসিপি সংসদে যাচ্ছে।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। সেদিন এই সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। পাশাপাশি সনদে সই করেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। পরে আরও একটি দল সনদে সই করে। তবে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি। পরেও আর সনদে সই করেনি।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছিলেন, কোনো রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে।
সনদে সই না করার বিষয়ে তখন সংবাদ সম্মেলন করে তিনটি দাবি জানিয়েছিল এনসিপি। এগুলো হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ এবং এই আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্টের (ভিন্নমত) কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী, আগামী নির্বাচিত সংসদ তার ওপর প্রদত্ত গাঠনিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কার করা সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো এনসিপি
গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এর আগে সন্ধ্যা ৬টায় যমুনায় পৌঁছান এনসিপির প্রতিনিধিদল। আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। স্বাক্ষর শেষে যমুনার বাইরে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, নোট অব ডিসেন্ট বাদ রেখে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি। আইনি ভিত্তি না থাকায় এতদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়নি। জুলাই সনদ
আদেশের ভিত্তিতে গণভোটে জনগণের রায় ‘হ্যা’-এর পক্ষে এসেছে। আগামীকাল থেকে ‘হ্যা’-এর রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এনসিপি সংসদে যাচ্ছে। গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। সেদিন এই সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। পাশাপাশি সনদে সই করেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। পরে আরও একটি দল সনদে সই করে। তবে এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি। পরেও আর সনদে সই করেনি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন এক সংবাদ সম্মেলনে জাতীয়
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছিলেন, কোনো রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে। সনদে সই না করার বিষয়ে তখন সংবাদ সম্মেলন করে তিনটি দাবি জানিয়েছিল এনসিপি। এগুলো হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ এবং এই আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্টের (ভিন্নমত) কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী, আগামী নির্বাচিত সংসদ তার ওপর প্রদত্ত গাঠনিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কার করা সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত