বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা ঝিনাইদহের সদর নগর বাথানে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন
logo

ঝিনাইদহের সদর নগর বাথানে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন

ঝিনাইদহ সদর উপজেলার নগর বাথান এলাকায় বাসের চাকায় পিস্ট হয়ে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ বৃহস্পতিবার ০২ অক্টোবর দুপুরে নগর বাথান এলাকার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো-নগর বাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)।ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারীচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলো ভ্যানচালক নজরুল ইসলাম। 

পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন  মারা যায়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ আরো ২জন।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করে। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন