শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা ঝালকাঠিতে নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দলের নেতাকর্মীরা
logo

ঝালকাঠিতে নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দলের নেতাকর্মীরা

মাসুম খান, ঝালকাঠি: ঝালকাঠিতে নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কীর্ত্তিপাশা ইউনিয়নে ভীমরুলী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা বঙ্কিমচন্দ্র মিস্ত্রি,শুভেচ্ছা বক্তব্য রাখেন ভবেন্দ্রনাথ হালদার,কিশোর রয়া,দিলীপ হালদার, মিঠুন মিস্ত্রি,অচিন্ত একবর,স্বপন হালদার, রণজিৎ হালদার, সুজন হালদার(সানু),সমির হালদার,রিপন হালদারসহ ছাত্রদল,কৃষকদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মী এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে উপস্থিত সবাইকে নব নির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধন্যবাদ জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাত জাহান ইলেন ভুট্টো বলেন, আমি ঝালকাঠি ও নলছিটিবাসীর পাশে আগেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন,পুলক হালদার আমার সন্তানের মত ওর দিকে আমার অবশ্যই খেয়াল থাকবে ইনশাল্লাহ, তোমাকে কেউ হুমকি দেওয়ার সাহস নাই,এদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,মুসলিম সকলের প্রতিহিংসার রাজনীতি কেউ করবেন না। প্রতিহিংসা ভুলে যাবেন, এখন তারেক রহমানের বাংলাদেশ,এদেশ আমাদের সকলের সুন্দরভাবে এদেশ চলবেন ইনশাআল্লাহ। এ সময় আগত নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার সদস্য ও ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলক হালদার।#

খুঁজুন