ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা এলাকার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ০৯ আগস্ট দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। এ সময় রিয়াজ উদ্দীনকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন ও মিনহাজ উদ্দীনকেও আটক করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে আটক হন।