বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
খুলনা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক
logo

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন খুলনার মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

শোক সংবাদ শোনার পর থেকেই বিএনপি কার্যালয়ে তুলে দেওয়া হয় কালো পতাকা। কালো ব্যাচ ধারন করেন মহানগর ও জেলার সকল নেতাকর্মী। এছাড়াও বিএনপি কার্যালয়ে চলছে কোরআন তেলাওয়াত। বিএনপি কার্যালয় আয়োজন করা হয়েছে শোক সভার।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন জেলা সংঠনের সকল নেতাকর্মীরা কালোব্যাজ ধারন করবেন। দলিয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও কালো পতাকা উত্তোলন করা হবে।

নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, আজ জাতি এক অভিভাবক হারিয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে প্রয়োজন ছিলো। বিগত সরকার তাকে নির্যাতন করে জেলে দিয়েছিলো। সেখানে বিষ দিয়ে তাকে ধিরে ধিরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

নগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। দেশবাসী কখনোই ভাবেনি তিনি এতো তাড়াতাড়ি চলে যাবেন। 

আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করে বেগম খালেদা জিয়ার দেশ গড়ার সপ্ন বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

খুঁজুন