বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা জাতীয় শহীদ মিনার চত্বরে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
logo

জাতীয় শহীদ মিনার চত্বরে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পথ শিশুদের হাসি টিমের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার রাতে জাতীয় শহীদ মিনার চত্বরে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন পথ শিশুদের হাসি টিমের প্রধান এডভোকেট  জান্নাতুল ফেরদৌস সারা এবং সংগঠনটির পরিচালক তানভীর ও ১০-১২ জনের স্বেচ্ছাসেবী টীমের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।পথ শিশুর হাসি নামে এই সংগঠনের মানবিক এই উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে। এই টিমের প্রধান এডভোকেট জান্নাতুল ফেরদৌস সারা জানান, তার আহবানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানবতাবাদী কিছু তরুণের মহতি উদ্যোগে প্রতি মাসে তারা পথ শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরে ঈদ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন করে সংগঠনটি। যার মধ্যে রয়েছে নারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, থ্রি পিস,পুরুষদের জন্য গেঞ্জি ও পাঞ্জাবি এবং শিশুদের জন্য নতুন পোশাক বিতরণ করা হয়।

তাদের এই কার্যক্রম অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভূমিকা রেখেছে।এই আয়োজন  প্রতিটি মানুষের মধ্যে সহমর্মিতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা আরও সুদৃঢ় করবে।

অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস সারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর মতো উদ্যোগ সত্যিই অতুলনীয় । এই ধরনের মানবিক কার্যক্রম তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতার চেতনা আরও শক্তিশালী করবে।

ঈদের আগমুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠন পথ শিশুর হাসি এর মানবিক উদ্যোগ দেশজুড়ে সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজী জহিরুল ইসলাম সবুজ, পথ শিশুর হাসি সংগঠনের কো-অর্ডিনেটর শিফাত,আব্দুল্লাহ এবং রবিন সহ অনেকে।

খুঁজুন