বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
জাতীয় জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালনের সিদ্ধান্ত
logo

জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালনের সিদ্ধান্ত

সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস পালনের। মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উপসচিব তানিয়া আফরোজের সই করা ওই পরিপত্রে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে। এ ক্ষেত্রে ‘জাতীয় চা দিবস’ মন্ত্রিপরিষদ বিভাগের গত ১১ মার্চের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।

পরিপত্রে এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবসের’ তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ওইদিন বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে আসছে। প্রতিবেশী ভারতসহ চা উৎপাদনকারী বেশকিছু দেশ একই দিনে দিবসটি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশেও একই দিনে দিবসটি পালনের প্রস্তাব করা হয়।

খুঁজুন