বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি জার্মান রাষ্ট্রদূতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ
logo

জার্মান রাষ্ট্রদূতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের বিশেষ আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে ঢাকাস্থ জার্মান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জার্মান–বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল জার্মানিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, “বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনী ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।”

এছাড়া প্রতিনিধি দল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনার সময় রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শনে আগ্রহী, তবে সময়ের অভাবে তা এখনও সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শন করবেন।
এছাড়া প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে চরমোনাই মাহফিলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন —ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; জনাব গোলাম মসিহ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত; ইমতিয়াজ আহমেদ সাজল, আন্তর্জাতিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন; এবং মো. রাজন সিকদার, সদস্য সচিব, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

   -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন