বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল
logo
ঠাকুরগাঁও-১ আসন

জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের সময় জামায়াত আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। সুতরাং জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, কারণ তারা বাংলাদেশই চায়নি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পয়শা ফেলা বাজারে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা প্রমাণিত রাজনৈতিক দল। পাঁচবার আমরা ক্ষমতায় এসেছি এবং দেশের জন্য কাজ করেছি।’


নির্বাচনে সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বহু বছর পর আমাদের সামনে একটা সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। সঠিক দলকে ভোট দিতে হবে। কোন ভাবেই স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দেওয়া যাবে না।

বিএনপি মহাসচিব বলেন,একটা দল বলে আমি তাদের নাম বলব না, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে - এটা সম্ভব? আল্লাহকে সন্তুষ্ট বা তুষ্টি না করলে বেহেশতে যাওয়া যায় না। যদি মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাইতো তাহলে তো সবাই তাই করতো। এজন্য আমি এসব নিয়ে বেশি কথা বলব না। আমি বলতে চাই - বিএনপি অনেক পুরনো রাজনৈতিক দল। আপনাদের পরীক্ষিত দল। বাংলাদেশের মানুষ বিএনপিকে পছন্দ করে। বিএনপির সাথে দেশের মানুষ আছে। কারণ বিএনপি জনগণের কল্যাণে কাজ করে।

মির্জা ফখরুল বলেন,বিএনপি মানুষকে বিভ্রান্ত করতে চায় না, আমরা উন্নয়ন করতে চাই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানাই।‘

বিএনপি সরকারে আসলে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচি তিনি সকলের প্রতি আহবান জানান।

খুঁজুন