জামালপুরে জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ২টার দিকে পৌরসভার পাথালিয়া থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে জানান, আটক নেত্রীর বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগ রয়েছে। আটকের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক এ প্রতিবেদককে জানান, আটককৃত নেত্রীকে থানা হেফাজতে রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে যুব মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আটক
জামালপুরে যুব মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আটক
জামালপুরে জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ২টার
দিকে পৌরসভার পাথালিয়া থেকে তাকে আটক করা হয়।এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে জানান, আটক নেত্রীর বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাশকতার
অভিযোগ রয়েছে। আটকের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক এ প্রতিবেদককে জানান, আটককৃত নেত্রীকে থানা হেফাজতে রয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত