বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
logo

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে স্টেশন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক ডাক্তার মো. সায়েম মনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতা সায়েম মনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচারে মেতেছিল। এ দেশে কোনো গণতন্ত্র ছিলনা, আইনের শাসন ছিল না এবং মানুষের বাক স্বাধীনতা ছিল না। তখন বিএনপি এই ফ্যাসিস্ট পতনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

তিনি আরও বলেন, রাজধানীর মিটফোর্ডে অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের ঘটনা পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্যে বলেছিলেন, যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারপর স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা আন্দোলন তৈরি করার অপচেষ্টা করছে। তারা আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য এই পাঁয়তারা করছে। তাদেরকে প্রতিহত করার জন্য জামালপুরের সকল নেতাকর্মীদের আহবান জানান তিনি। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল প্রমুখ। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন