বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে র‍্যাবের অভিযানে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ আটক
logo

জামালপুরে র‍্যাবের অভিযানে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ আটক

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ২৬০বোতল ভারতীয় বিদেশি মদ আটক করেছে  র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর।
শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার দুপুরে জামালপুর র‌্যাব-১৪ সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ঢাকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযানে গেলে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবের টহল গাড়িটি পিকআপের পিছনে ৩০ মিনিট ধাওয়া করে পরে পশ্চিম চাঁদগাঁও গ্রামের কাঁচা রাস্তার মোফাজ্জাল হোসেনের দোকানের সামনে পিকআপটি রেখে কৌশলে পালিয়ে যায় মাদককারবিরা। পরবর্তীতে স্থানীয় জনগনের উপস্থিতিতে পিকআপে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

জামালপুর র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন