বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে প্রভাষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
logo

জামালপুরে প্রভাষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের বদলি বাতিল এবং পুনরায় বদলি করে কলেজে ফিরিয়ে আনার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অত্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমানুল্লাহর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন অনার্স চতুর্থ বিভাগের শিক্ষার্থী আফিয়া আহমিদা, হাবিবুল্লাহ সুজা, শাহারিয়ার বায়েজিদ, আশা মনি প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সবচেয়ে জনপ্রিয় প্রভাষক মোহাম্মাদ ইমরান হোসাইনকে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে অন্যত্র বদলি করা হয়েছে। আমরা স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তাকে পুনরায় বদলি করে কলেজে ফিরিয়ে আনার দাবী জানাচ্ছি।

মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন