বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে পল্লীকন্ঠ পরিবারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
logo

জামালপুরে পল্লীকন্ঠ পরিবারের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

জামালপুরের প্রবীণ প্রয়াত সাংবাদিক মুহাম্মদ নূরুল হক জঙ্গি গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং পল্লীকন্ঠ পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পল্লীকন্ঠ পরিবার। 

শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের বাগানবাড়ি পল্লীকন্ঠ পত্রিকার অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রয়াত প্রবীণ সাংবাদিক নূরুল হক জঙ্গির সহধর্মিণী খায়রুন নেসার সভাপতিত্বে ও দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মজনু মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন, সাংবাদিক মেহের উল্লাহ, সাংবাদিক শাহ আলী বাচ্চু, সজল, কিন্ডারগার্টেনের স্বত্বাধিকারী বজলুল করিম, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডল, বাল্যবন্ধু আলমগীর শাহজাহান, সাংবাদিক আনোয়ার হোসেন, সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক রাসেল, সাংবাদিক মির্জা হুমায়ুন কবির, সাংবাদিক শাহ জামাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল, সাংবাদিক আরাফাত, সাংবাদিক জিএইচ হান্নান, সাংবাদিক বিপুল মিয়া, সাংবাদিক ওসমান গণী স্বাধীন, ফটো সাংবাদিক শাহবুল আকন্দ, সাদ্দাম হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ এই পল্লীকন্ঠ   পত্রিকা জামালপুরসহ সারাদেশে সুনাম অর্জন করেছে। সেই সুনাম এবং পত্রিকার সম্পাদক মরহুম নূরুল হক জঙ্গির সৃতি ধরে রাখতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার পরিবারের সদস্যদের নামে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রীমহল। তাদেরকে প্রতিহত করতে হবে। আগামী ২৮ জুলাই পুলিশ সুপার বরাবর একটি স্মারক লিপিসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সেই মানববন্ধনে পল্লীকন্ঠ পত্রিকার সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার আহবান জানান তারা।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে পল্লীকন্ঠ পরিবারসহ সকল সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন