বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার: গ্রেফতার-২
logo

জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার: গ্রেফতার-২

জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে র‍্যাব। এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় মো. সাদ্দাম হোসেন (৩২) ও মো. আবুল খায়ের (২২) নামে দুজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।   

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর র‍্যাব ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমাণ্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেফতার হওয়া চোরাকারবারি মো. সাদ্দাম হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ও মো. আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে। 

কোম্পানি কমাণ্ডার জানান, বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয় চোরাকারবারিরা। গোপনে এ খবর পেয়ে বুধবার ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার বিনন্দেরপাড়ায় রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করে র‍্যাব-১৪। 

এ সময় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। চোরাচালানে জড়িত থাকায় মাইক্রোবাসের ড্রাইভারসহ দু'জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ব্লেডের আনুমানিক মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন