বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে জুলাই-আগস্টের শহীদের স্মরণে শোক সভা ও দোয়া
logo

জামালপুরে জুলাই-আগস্টের শহীদের স্মরণে শোক সভা ও দোয়া

জুলাই-আগস্টের সকল শহীদের স্মরণে জামালপুরে শোক সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান অডিটরিয়াম এর পাশে এ শোক সভা অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখলে করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভোটাধিকার নিশ্চিত করতে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচির চূড়ান্ত রূপ ছিল গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যূত্থানে।ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায়, ওয়ার্ডে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। 
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম নবাব প্রমুখ। 

শোক সভা ও দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন