বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে জামায়াতে ইসলামীর গণ-মিছিল
logo

জামালপুরে জামায়াতে ইসলামীর গণ-মিছিল

জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে গণ-মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ দলের সদর ও শহর শাখার আয়োজনে গণ-মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক গণ-মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার, ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি অধ্যক্ষ জিয়াউল কবির, জেলা বায়তুলমাল এর সেক্রেটারি আইনজীবী ছামিউল হক, সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম নোমান প্রমুখ।
এ সময় মানুষের নাগরিক অধিকার সাম্য এবং মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সংবিধান সংস্কার অপরিহার্য বলে জানান বক্তারা।

গণ-মিছিলে সদর উপজেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুঁজুন