বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
logo

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুরে স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, উজ্জ্বল আহাম্মেদ, মোসাব্বির হাসান মিথুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আল সাইফ প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন