বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা জামালপুরে বোরো চাষীদের সেচের জ্বালানি তেল মিলছে পাম্পগুলোতেই
logo

জামালপুরে বোরো চাষীদের সেচের জ্বালানি তেল মিলছে পাম্পগুলোতেই

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি: জামালপুরে বোরো চাষীদের সেচের জন্য জ্বালানি তেল (ডিজেল) মিলছে পাম্পগুলোতেই  ।  তবে  জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে ট্যাগ অফিয়ার।  যার ফলে ধান চাষাবাদ নিয়ে দু:চিন্তা বাদ দিয়েছেন কৃষকেরা।ডিজেল চালিত সেচ পাম্প থেকে  প্রয়োজনীয় পানি পেয়ে হেসে উঠেছে ধান, ভুট্টা,  ও সবজিসহ বিভিন্ন প্রকার ফসলের খেত। খুশির ঝিলিক লেগেছে ৫ শতাধিক প্রান্তিক কৃষকদের চোখে-মুখে। উৎপাদিত ফসল থেকে লাভের স্বপ্ন দেখছেন জামালপুরের চরচন্দ্রা মৌজার হাট চন্দ্রা এলাকার কৃষকেরা।

এদিকে গত কয়েকদিন আগে জামালপুরের চরচন্দ্রা মৌজার হাট চন্দ্রা এলাকার কৃষকদের একটি সংবাদ মাননীয় কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এর  নজরে আসলে তাৎক্ষনিক সমস্যা সমাধানের জন্য জামালপুর কৃষি অফিসকে নির্দেশনা প্রদান করেন। এরপর থেকেই কৃষি অফিসার এমদাদুল হক এর নেতৃত্বে জামালপুর সদরের বিভিন্ন এলাকায় ডিজেল চালিত সেচপাম্প এর মালিকদের সাথে দেখা করে এবং তাদের চাষাবাদ নিশ্চিত করার লক্ষ্যে চাহিদা মতো ডিজেল পাম্প থেকে ব্যবস্থা করে দেন। 
  
সরেজমিন দেখা যায়, এলাকায় বোরো মৌসুমে পানির কোনো সংকট নেই। অবিরাম চলছে পানির প্রবাহ। মাঠজুড়ে সবুজ ধানগাছ দোল খাচ্ছে। নিয়মিত পানির সরবরাহ থাকায় জমির উবর্রতাও ভালো থাকছে বলে জানান স্থানীয় কৃষকরা। 

হাটচন্দ্রা এলাকার সেচপাম্প মালিক ও আজু শেখের ছেলে বজলু শেখ জানান,  বর্তমানে ডিজেল তেলের কোন সমস্যা নাই। উপজেলা কৃষি অফিসার সব সময় তদারকি করছেন। সকল কৃষকদের জমিতে পর্যাপ্ত পানি দিচ্ছি, আশা করছি সবাই লাভবান হব আমরা। 

হাটচন্দ্রা গ্রামের কৃষক খোকম বলেন, আবাদে সেচ দিতে পারছি। আমাদের ডিজেলের জন্য পাম্পে গিয়ে লাইন দিতে হচ্ছে না। বোরো মৌসুমে অন্যান্য জায়গার কৃষকরা যেমন সেচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে,আমাদের কোনো দুশ্চিন্তা নেই।  জামালপুর সদর উপজেলা কৃষি অফিস সব সময় তদারকি করছেন। 

হাটচন্দ্রা এলাকার কৃষক ইয়ামিন,হেলাল,মোজাম্মেল, মামুন,বেলাল সহ স্থানীয় কৃষকরা বলেন, ডিজেল চালিত সেচ পাম্পের মাধ্যমে এ এলাকার অনেকেই সহজে সেচ দিতে পারছেন। শুধু ধান নয় এখানে পাট ও শাকসবজিতেও পানি দিতে পারছেন চাষিরা। তারা বলছেন, যদি প্রতিনিয়ত জামালপুর সদর উপজেলা কৃষি অফিস তদারকি করে তাহলে তাদের ডিজেল সংগ্রহ করতে আর কোন সমস্যা থাকবে না।  

এ বিষয়ে জামালপুর কৃষি কর্মকর্তা এমদাদুল ইসলাম জানান, জামালপুরের কৃষকদের নিয়ে একটি সংবাদ ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের নজরে এসেছে।  আমদের ডিজেল চালিত সেচপাম্পের চাষীরা এখন চাষাবাদ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। সেচপাম্পের মালিকরা যাতে ডিজেল পায় সে জন্য জামালপুর সদর উপজেলা প্রশাসন ও জামালপুর উপজেলা কৃষি অফিস তৎপরতার সাথে এর মোকাবিলা করছে। আমাদের কৃষকরা বৈশ্বিক সংকটে আতঙ্কে ভেবেছিল যে, হয়তো তারা তেল পাবে না। সাধারণত বাজার এলাকায় দোকানে ডিজেল সঙ্কট থাকায় কৃষকরা পাম্পে বোতল নিয়ে গেলে হয়রানীর স্বীকার হতো।  জামালপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপ সহকারী কৃষি অফিসারদের এখানে ট্যাগ অফিসার নিয়োগ করেছি। অগ্রাধিকারভাবে সেচপাম্পের কৃষকদের চাষাবাদ নিশ্চিত করার লক্ষ্যে পাম্প থেকেই ডিজেল দেওয়া হচ্ছে। আমরা আশা করছি আগামী দিন গুলোতে এ ধরণের সমস্যা আর হবে না এবং কৃষকদের প্রয়োজনীয় ডিজেল তারা পেয়ে যাবে। এ নিয়ে যদি কোন অভিযোগ পাওয়া যায় তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খুঁজুন