বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জেলা বিএনপির ৪র্থ বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে জামালপুর সদর উপজেলা বিএনপি কর্তৃক গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলী অ্যাড. খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান করা হয়।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের সাড়ে চারহাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। বিএনপির ৩৮ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবি মামলা হয়েছে। মিথ্যে জেল-জরিমানার শিকার হয়েছে বেগম খালেদা জিয়াসহ অংসখ্য নেতাকর্মী। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সর্বশেষ জুলাই- আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মধ্য দিয়ে আমরা একটি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে হলে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত হবে। এছাড়াও জামালপুরের স্বপ্নকে পূরণ করতে হলে ধানের শীষকে বিজয় করতে হবে বলে জানান তিনি।
জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবুল, আব্দুস সামাদ সামা, হাফিজুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জেলা বিএনপির ৪র্থ বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় অ্যাড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে জামালপুর সদর উপজেলা বিএনপি কর্তৃক গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলী অ্যাড. খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান করা হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। গত ১৫ বছর আওয়ামী লীগ
জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের সাড়ে চারহাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। বিএনপির ৩৮ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবি মামলা হয়েছে। মিথ্যে জেল-জরিমানার শিকার হয়েছে বেগম খালেদা জিয়াসহ অংসখ্য নেতাকর্মী। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সর্বশেষ জুলাই- আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মধ্য দিয়ে আমরা একটি স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে হলে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত
হবে। এছাড়াও জামালপুরের স্বপ্নকে পূরণ করতে হলে ধানের শীষকে বিজয় করতে হবে বলে জানান তিনি।জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবুল, আব্দুস সামাদ সামা, হাফিজুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত