জামালপুরের বকশীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অফিসের সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জজ মিয়া (২২) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে পৌর শহরের মালিবাগ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জজ মিয়া নিলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।
তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কার্যালয়ের নতুন সাইনবোর্ড টানাতে তৃতীয়তলার বেলকনীতে উঠেন জজ মিয়া।
এসময় সাইনবোর্ডটি টানাতে গিয়ে হঠাৎ তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হয়। আহত জজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইন্স্যুরেন্স কর্মীর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইন্স্যুরেন্স কর্মীর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অফিসের সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জজ মিয়া (২২) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে পৌর শহরের মালিবাগ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জজ মিয়া নিলাখিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের সাহেব
আলীর ছেলে।তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে অবস্থিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কার্যালয়ের নতুন সাইনবোর্ড টানাতে তৃতীয়তলার বেলকনীতে উঠেন জজ মিয়া।এসময় সাইনবোর্ডটি টানাতে গিয়ে হঠাৎ
তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হয়। আহত জজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত