বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে শহরের পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। যদি এই নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা হয় বাংলার জনগণ তা কখনই মেনে নিবে না। আমরা চাই একটি সফল নির্বাচন।
তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন।
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সাইদুর রহমানকে সভাপতি এবং জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সাইদুর, সম্পাদক জয়নাল
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সাইদুর, সম্পাদক জয়নাল
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে শহরের পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। যদি এই নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা
হয় বাংলার জনগণ তা কখনই মেনে নিবে না। আমরা চাই একটি সফল নির্বাচন।তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন। জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি মো.
লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার প্রমুখ। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সাইদুর রহমানকে সভাপতি এবং জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত