সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক-প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রথমে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও জানান, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি।
নিহত শারমিন জাহানের মা ফরিদা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কীভাবে এমন হলো, তা আমি জানি না। যারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের শাস্তি এবং সুষ্ঠু বিচার চাই—এটাই আমার একমাত্র দাবি।”
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শারমিনকে তার ভাড়া বাসায় স্বামীর হাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মামলার আসামি বারবার জবানবন্দি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।
তিনি বলেন, “আমরা এই মামলার প্রতি সতর্ক দৃষ্টি রাখছি। কোনো বাহ্যিক হস্তক্ষেপে যেন বিচারপ্রক্রিয়া ব্যাহত না হয়—সেই বার্তা আমরা স্পষ্টভাবে দিতে চাই। কোনো ধরনের বিচ্যুতি ঘটলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
লোক-প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। আমরা বিচারহীনতার সংস্কৃতি চাই না। বিচারহীনতা চলতে থাকলে অপরাধপ্রবণতা বাড়বে এবং মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের এ কর্মসূচি ক্যাম্পাসজুড়ে ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করে তুলেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন—বিচার না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।
জাবি শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল
জাবি শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল
সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক-প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রথমে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও জানান, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর
পদক্ষেপ গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি। নিহত শারমিন জাহানের মা ফরিদা ইয়াসমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। কীভাবে এমন হলো, তা আমি জানি না। যারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের শাস্তি এবং সুষ্ঠু বিচার চাই—এটাই আমার একমাত্র দাবি।” জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, শারমিনকে তার ভাড়া বাসায় স্বামীর হাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মামলার আসামি বারবার জবানবন্দি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, “আমরা এই মামলার প্রতি সতর্ক দৃষ্টি রাখছি। কোনো বাহ্যিক হস্তক্ষেপে
যেন বিচারপ্রক্রিয়া ব্যাহত না হয়—সেই বার্তা আমরা স্পষ্টভাবে দিতে চাই। কোনো ধরনের বিচ্যুতি ঘটলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।” লোক-প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। আমরা বিচারহীনতার সংস্কৃতি চাই না। বিচারহীনতা চলতে থাকলে অপরাধপ্রবণতা বাড়বে এবং মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।” তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের এ কর্মসূচি ক্যাম্পাসজুড়ে ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করে তুলেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন—বিচার না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত