বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
জাতীয় ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সৌজন্য সাক্ষাৎ
logo

ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া  সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহদী আমিন।

সাক্ষাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

এ সময় সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে ইউনেস্কো প্রতিনিধিরা ইতিবাচক মত দেন এবং বৈশ্বিক গাইডলাইন নিয়ে মতবিনিময় করেন।

এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়। শিগগিরই এই কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাতে ইউনেস্কোর বিভিন্ন চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা বাংলাদেশে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

খুঁজুন