বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
রাজনীতি ইশরাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল
logo

ইশরাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহবায়ক হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫ইং) রাজধানীর গুপিবাগের ইশরাক হোসেনের বাসায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
WhatsApp Image 2025-11-26 at 1.44.30 PM.jpeg 21.6 KB
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, মোঃ সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মো ওবায়দুল রহমান অটল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তানভীর ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ বকুল ভুঁইয়া।

সোমবার ২৪ নভেম্বর,বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুমোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন