যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে তাঁর পূর্বসূরির তুলনায় ‘আরও যুক্তিবাদী’ বলে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
রোববার সম্প্রচারিত এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি বয়সে তরুণ, আমার মনে হয় আরও যুক্তিবাদী। তিনি আহত এবং বেশ গুরুতরভাবে আহত। তবে তার মধ্যে এক ধরনের সাহসিকতা রয়েছে।’
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি হামলায় তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি নেতৃত্ব গ্রহণ করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকারে মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন,আমি জানি কি না, তিনি কোথায় আছেন সেটা বলতে চাই না। তবে আমি জানার সম্ভাবনা যথেষ্ট বেশি।’
তবে মোজতবা খামেনির শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের স্বাধীন কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প
ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে তাঁর পূর্বসূরির তুলনায় ‘আরও যুক্তিবাদী’ বলে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় রয়েছেন। রোববার সম্প্রচারিত এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি বয়সে তরুণ, আমার মনে হয় আরও যুক্তিবাদী। তিনি আহত
এবং বেশ গুরুতরভাবে আহত। তবে তার মধ্যে এক ধরনের সাহসিকতা রয়েছে।’ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি হামলায় তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি নেতৃত্ব গ্রহণ করেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ
করা হয়েছে। সাক্ষাৎকারে মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন,আমি জানি কি না, তিনি কোথায় আছেন সেটা বলতে চাই না। তবে আমি জানার সম্ভাবনা যথেষ্ট বেশি।’ তবে মোজতবা খামেনির শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে ট্রাম্পের মন্তব্যের স্বাধীন কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত