রবিবার, ৭ জুন ২০২৬
logo
Breaking News
গ্যাস সংকট কাটলে যমুনা সার কারখানা চালু হবে: শিল্পমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রীর ধন্যবাদ আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কবি ও নাট্যপরিচালক রানা হোসেনের ৪টি গ্রন্থ প্রকাশিত হলো গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালার আয়োজন: বিশ্বজিৎ চক্রবর্তী আইটিইটি নির্বাচনে পৃথক পদে লড়ছেন বুটেক্সের দুই শিক্ষক বিশ্ব পরিবেশ দিবসে তরুণদের সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা,গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সারাবাংলা গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালার আয়োজন: বিশ্বজিৎ চক্রবর্তী
logo

গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালার আয়োজন: বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: “অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম 
আদালতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১ টায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

গোপালপুরেল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালাটি হয়।এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত গোপালপুর উপজেলা শাখার সমন্নয়কারী মোঃ শাহজাহান আলী।অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গ্রাম আদালতের টাংগাইল জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ।

বক্তব্য রাখেন গোপালপুর থানার ওসি মো: আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, সমাজসেবা অফিসার এখলাস আহম্মেদ,দি হাঙ্গার প্রজেক্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো: সুমন মাহমুদ, ব্র‍্যাকের ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মোঃ নাজির উদ্দিন, টিএমএসএসের ব্যবস্থাপক মো: রাফিউল আলম, শক্তি ফাউন্ডেশনের মোঃ কামরুল হাসান, আশার ব্যবস্থাপক মোঃ  হযরত আলী, এসএসএসের রাফিউল আলম,উদ্দীপনের খাদিজা খাতুন,এছাড়াও স্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও এ কর্মশালায় অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুততম সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

খুঁজুন