শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম
logo

ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) জানিয়েছে ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়’ শীর্ষক অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ। সংবাদমাধ্যমে প্রকাশিত এমন তথ্যকে ‘গুরুতর অসত্য’ এবং ‘বিভ্রন্তিমূলক’ বলে জানিয়েছে বিয়াম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিয়াম।

বিজ্ঞপ্তিতে বিয়াম ৩টি বিষয়ে বর্ণনা দিয়েছে। প্রথমত, এটি সচিবদের জন্য গৃহীত কোনো প্রশিক্ষণ বা কেবল ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ নয়, বরং এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত পদক্ষেপ।

‘Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনটি গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে। যথা- ১. গভর্ন্যান্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও পাবলিক প্রকিউরমেন্ট (GFMPP), ২. নেগোসিয়েশন স্কিলস অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি  (NSEP)ও পলিসি ফর্মুলেশন: ই-গভর্ন্যান্স ও আইসিটি ((PF:EGICT)

এ কোর্স সমূহ দেশে এবং দেশের বাইরে অনুষ্ঠিত হয়ে থাকে। উল্লেখিত কোর্সসমূহের English Proficiency- সহ বেশ কিছু অংশ ইতিমধ্যে দেশেই সম্পন্ন হয়েছে। বেশ কয়েকটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বৈদেশিক অংশ ইতালিতে সম্পন্ন হয়েছে।

Negotiation Skills-এর বৈদেশিক অংশ যুক্তরাজ্যের Civil Service College-এ আয়োজনের সিদ্ধান্ত থাকলেও বিদ্যমান বাস্তবতায় সরকারের আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে অবশিষ্ট প্রশিক্ষণার্থীদের বৈদেশিক প্রশিক্ষণের অংশটুকু ইউরোপের পরিবর্তে এশিয়ার দেশসমূহের কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানকে বিবেচনা করা হচ্ছে।

দ্বিতীয়ত, সংবাদে উল্লেখিত গন্তব্য ‘পাতায়া’ নয়। এটির সম্ভাব্য ভেন্যু থাইল্যান্ড বা মালেশিয়া বা এশিয়ার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে পারে মর্মে পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পাতায়া’ উল্লেখ করে সংবাদ পরিবেশন করে প্রশিক্ষণটিকে পর্যটনকেন্দ্রিক ও অপ্রাসঙ্গিক দেখানোর চেষ্টা করা হয়েছে।

তৃতীয়ত, এই প্রস্তাবটি এখনো একনেকে  (ECNEC) অনুমোদনের জন্য পাঠানো হয়নি। এটি এখনো চূড়ান্ত নয়, বরং প্রাথমিক পর্যায়ের একটি বিবেচনা।

প্রকাশিত সংবাদ অসত্যভাবে উপস্থাপনের মাধ্যমে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এবং বিষয়বস্তু সম্পর্কে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। সম্যক ধারণা ব্যতীত জনপ্রশাসন সম্পর্কে এ রকম অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিয়াম ফাউন্ডেশনের মতো স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত।

বিয়াম আরও জানায়, এমন অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করার হীন প্রচেষ্টা মাত্র। বিয়াম ফাউন্ডেশন কর্তৃপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশিত অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।

খুঁজুন