বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন তারেক রহমান
logo

হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন তারেক রহমান

সিলেটে হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি মাজার জিয়ারত ও মোনাজাত করেন। জিয়ারতের পর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে তার।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এর আগে রাত সাড়ে ৯টার দিকে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এ দিন রাত ৮টার দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট যান তারেক রহমান। এবার যাচ্ছেন দলের চেয়ারম্যান হিসেবে। 

আর চেয়ারম্যান হিসেবে এটাই তার প্রথম জনসভা। ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এই ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা।

খুঁজুন