বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী পলাশ গ্রেফতার
logo

হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী পলাশ গ্রেফতার

মামলার বাদী মোঃ বিল্লাল হোসেন, সাতারকুল রোড পূর্ব পদড়দিয়া, বাড্ডা ঢাকা জানান যে, মামলার ৪ নং আসামী মোঃ কাউসার এবং তার কর্মচারীগণ জৈনক মুন্না এর ভাতের হোটেলে বিভিন্ন সময় খাবার খেয়ে ২২০০০/- টাকা বকেয়া রাখে। 

মোঃ মুন্না তার হোটেলের বকেয়া টাকা ৪ নং আসামী মোঃ কাউসারের নিকট গিয়ে চাইলে আসামি কাউসার দেই-দিচ্ছি বলিয়ে ঘুরাইতে থাকে। উক্ত ঘটনার বিষয়ে মুন্না এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাদিকে অভিহিত করে। বাদী ৪ নং আসামির দোকানে গিয়া মোঃ মুন্নার খাবারের বকেয়া টাকা পরিষদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামি (কাউছার) টাকা দেবে না বলিয়া ক্ষিপ্ত হইয়া বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। 

এই ঘটনার প্রেক্ষিতে গত ০৩/১০/২৫ খ্রিঃ বেলা ১২১০ ঘটিকার সময় বাড্ডা থানাধীন পূর্ব পদরদিয়া ফাজিল বেপারী মসজিদ রোডরস্থ মান্নান টিম্বারের পাশে রাস্তার ওপর আসামিগণ প্রকাশ্য দিবালোকে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি করে বাদী মোঃ বেলাল হোসেনকে হত্যার চেষ্টা করা হয়। পরবর্তীতে গত ৪ অক্টোবর ২০২৫, মোঃ বেলাল হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়েল করেন যাহা ডিএমপি বাড্ডা থানার মামলা নং-০৫, তারিখ-০৪/১০/২০২৫, ধারা-৩০৭/৩৪ পেনাল কোড-১৮৬০। এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রচার হয় এবং ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত ০৫ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ আনুমানিক ২১৪০ ঘটিকার সময় র‌্যাব-১ এর আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপরোক্ত ঘটনার সাথে জড়িত ৩নং এজাহারভূক্ত আসামী মোঃ পলাশ (৩৫) বাড্ডা থানা এলাকার পূর্ব পদরদিয়া সাতারকুল এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১ এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অদ্য ০৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ২০২২ ঘটিকার সময় বাড্ডা থানা এলাকার পূর্ব পদরদিয়া সাতারকুল এলাকায় বিশেষ  অভিযান পরিচালনা করে আসামি মোঃ পলাশ(৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন