বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে জাহাজ ‘বাংলার জয়যাত্রা’
logo

হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণার পর তৃতীয় দফায় প্রণালী অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শুক্রবার রাত ৯টার দিকে পারস্য উপসাগর থেকে রওনা দেয় জাহাজটি। এতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে এবং রাতেই প্রণালী অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

ইরানি কর্তৃপক্ষ প্রণালীটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করার পরই জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, শতাধিক জাহাজ হরমুজমুখী পথে অগ্রসর হচ্ছে। ‘বাংলার জয়যাত্রা’ সেই বহরের শুরুর দিকেই রয়েছে এবং ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে এগোচ্ছে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি বাহিনীর কোনো বাধা না থাকায় তারা নিরাপদে যাত্রা অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল জাহাজটি। এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহনের দায়িত্ব শেষে ১১ মার্চ দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে অনুমতি না পাওয়ায় তখন প্রণালী অতিক্রম সম্ভব হয়নি।

পরবর্তীতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয় জাহাজটিতে, যা কেপটাউন বন্দরে নেওয়ার কথা। দ্বিতীয় দফায়ও অনুমতি না পাওয়ায় জাহাজটি প্রণালীর কাছে নোঙর করে ছিল।

অবশেষে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় অনিশ্চয়তা কাটিয়ে আবার যাত্রা শুরু করেছে ‘বাংলার জয়যাত্রা’। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, হরমুজ প্রণালী অতিক্রমের পর এটি নির্ধারিত গন্তব্য কেপটাউনের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখবে।

খুঁজুন