বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
অপরাধ হেরোইন এবং ইয়াবা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
logo

হেরোইন এবং ইয়াবা’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী ফ্লাইওভারের নীচ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জহুরুল ইসলাম (৩২), পিতা-আবু হানিফ, মাতা-কালেমা, সাং-৭নং চর, পোস্টঃ কামারীর চর, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এ/পি সাং- টঙ্গী হাজী মাজার বস্তি, থানা-টঙ্গী পশ্চিম, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীর নিকট হতে ৯৫.৭৫(পঁচানব্বই দশমিক সাত পাঁচ) গ্রাম হেরোইন, ১০৪০ (এক হাজার চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩৪,৪৪০/-(চৌত্রিশ হাজার চারশত চল্লিশ) টাকা ও ০১ (এক) টি মোবাইল ফোন ’সহ উদ্ধার করা হয়।

ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য হোরোইন এবং ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক দ্রব্য হেরোইন এবং ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।

গ্রেফতারকৃত আসামীকে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন