আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে।
আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই ট্রাইব্যুনালের প্রবেশপথ, আশপাশের সড়ক এবং গুরুত্বপূর্ণ মোড়ে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
নিরাপত্তা নিশ্চিতে গত শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনাসদরে একটি চিঠি পাঠানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তার পরিপ্রেক্ষিতেই সোমবার সকালে পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়।
রায়ের তারিখ ঘোষণার দিন গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট প্রশাসনের আরেকটি চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্ট এলাকা ও ট্রাইব্যুনাল চত্বরে সেনা মোতায়েন করা হয়েছিল।
সেনা মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল, চেকপোস্ট এবং বিভিন্ন সংস্থার সমন্বিত নজরদারিও বাড়ানো হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব