বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
logo

হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ

তানভীর খান (স্টাফ রিপোর্টার,ঢাকা):- বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেন্ডারিয়া থানা পুলিশ। 

ডিএমপির গেন্ডারিয়া থানা সূত্রে জানানো হয়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে গেন্ডারিয়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসের বিভিন্ন সময়ে ২১ টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) জনাব মোহাম্মদ  হারুন-অর-রশিদের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার এএসআই (নি.) মুন্সী আবু জাফর সক্রিয় ভূমিকা পালন করে। 

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদার ও গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাহেদ খান এর উপস্থিতিতে উদ্ধারকৃত ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। 

থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে গেন্ডারিয়া থানা পুলিশ কর্তৃক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন