শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিরামপুরে ছাত্র-জনতার বিক্ষোভ ও দোয়া
logo

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিরামপুরে ছাত্র-জনতার বিক্ষোভ ও দোয়া

‎জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদিকে হত‍্যার প্রতিবাদে ও খুনিদের খুঁজে বের করে বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুরে সর্বস্তরের ছাত্র-জনতার ব‍্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, সাংবাদিক সামিউল আলম, ফাহিম সরকার, ছাত্র প্রতিনিধি মইনুল ইসলাম শামীম, জিন্নু রাইন, জহুরুল ইসলাম, শিক্ষার্থী রাহিল আল দ্বীন, মারুফ মোরশেদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে শরীফ ওসমান হাদির খুনিদের খুঁজে বের করে বিচার নিশ্চিতের পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।

খুঁজুন