শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।
অভিযুক্তের নাম ফিলিপ সাংমা। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে।
এসটিএফ জানিয়েছে, শনিবার ফিলিপকে উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।
এর আগে, গত সপ্তাহে হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। পরে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
ওই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সুযোগ বুঝে ফের তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টার অপেক্ষায় ছিল বলে জানা যায়।
২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমান হাদি।
হাদি হত্যায় অভিযুক্তদের ভারতে প্রবেশে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেফতার
হাদি হত্যায় অভিযুক্তদের ভারতে প্রবেশে সহায়তাকারী ফিলিপ সাংমা গ্রেফতার
শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযুক্তের নাম ফিলিপ সাংমা। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে। এসটিএফ জানিয়েছে, শনিবার ফিলিপকে উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও বিস্তারিত
তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা। এর আগে, গত সপ্তাহে হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। পরে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। ওই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত
অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সুযোগ বুঝে ফের তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টার অপেক্ষায় ছিল বলে জানা যায়। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমান হাদি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত