স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের দেশে ফেরত আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিসিওন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি। আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো।’
সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আজ ও গতকাল রাতে চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস অপারেশন করেছি। যেহেতু অপারেশন করা হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেব না। আইনের আওতায় নিয়ে আসব। সেটা আমাদের প্রতিক্রিয়া প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা সুস্থ পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেজন্য আমাদের অভিযান চালু থাকবে। আমরা এ বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।
হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের দেশে ফেরত আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি
তারা এটা যেটা এক্সট্রাডিসিওন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি। আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো।’ সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আজ ও গতকাল রাতে চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস অপারেশন করেছি। যেহেতু অপারেশন করা হয়েছে এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে,
কোনো চাঁদাবাজকে, কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেব না। আইনের আওতায় নিয়ে আসব। সেটা আমাদের প্রতিক্রিয়া প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা সুস্থ পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেজন্য আমাদের অভিযান চালু থাকবে। আমরা এ বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত