বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব গুগল ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগে এআই ডেটা হাব গড়ছে ভারতে
logo

গুগল ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগে এআই ডেটা হাব গড়ছে ভারতে

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা হাব স্থাপন করতে যাচ্ছে। দক্ষিণ ভারতের বন্দরনগরী বিশাখাপত্তনমে এই কেন্দ্রটি স্থাপন করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী থমাস কুরিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে এটি হবে আমাদের সবচেয়ে বড় এআই হাব। আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এই বিনিয়োগ করা হবে।’

গুগলের এই নতুন কেন্দ্রটি ১২টি দেশে থাকা প্রতিষ্ঠানের বৈশ্বিক এআই নেটওয়ার্কের অংশ হবে।

এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কোম্পানিগুলোকে নিজ দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানাচ্ছেন।

ভারত এখন দ্রুতগতিতে এআই ডেটা সেন্টারের নতুন গন্তব্যে পরিণত হচ্ছে। সাশ্রয়ী ডেটা খরচ ও দ্রুত বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহারকারীর কারণে দেশটি প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য আকর্ষণীয় বাজারে পরিণত হয়েছে।

অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, ‘এই কেন্দ্রটি ভারতের প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের কাছে গুগলের উন্নত প্রযুক্তি পৌঁছে দেবে। এটি দেশের এআই উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।’

অন্ধ্র প্রদেশ সরকার জানিয়েছে, মঙ্গলবার প্রকল্পটি নিয়ে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হবে। রাজ্যের প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ বলেন, ‘এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ ও বৈশ্বিক অবস্থানের জন্য এক বিশাল পদক্ষেপ।’

প্রকল্পটিতে থাকবে ক্লাউড ও এআই অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা এবং উন্নত ফাইবার-অপটিক নেটওয়ার্ক। এটি রাজ্য সরকারের ২০২৯ সালের মধ্যে ৬ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা তৈরির পরিকল্পনার অংশ।

গত পাঁচ বছরে ভারতের ডেটা সেন্টার খাত দ্রুত বেড়েছে। ২০২৪ সালে দেশটির ডেটা সেন্টারের সক্ষমতা ১ গিগাওয়াট অতিক্রম করেছে, যা ২০১৯ সালের তুলনায় প্রায় তিনগুণ বলে জানিয়েছে বৈশ্বিক পরামর্শক সংস্থা জেএলএল।

সূত্র:  বিবিসি

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন